ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা চুনতি অভয়ারণ্যে বন বিভাগের অভিযান : উদ্ধার ৬৫ শতক বনভূমি উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক

রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন অভিবাসীরা- অভিবাসন দিবসে জেলা প্রশাসক

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রেমিট্যান্স আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন অভিবাসী কর্মীরা।

তিনি বলেন,সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে পাশাপাশি নাগরিকসেবাগুলো করেছে সহজীকরণ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ, রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো: শাহজালালসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধি,প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলার একটি বেসরকারি ব্যাংক, ২জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং ৭ জন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রতাশী সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এতে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক পটগান পরিবেশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী!

রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন অভিবাসীরা- অভিবাসন দিবসে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪