ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি সাথে সিপিবি ও বাসদের শীর্ষ নেতারা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিপিবি ও বাসদের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছে দলটি।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত রয়েছেন।

বাম জোটের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’

বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনার পরিবেশ গোপন রাখতে কোনো ছবি বা ভিডিও তোলার সুযোগ দেওয়া হয়নি।

সূত্র আরও জানায়, ডিসেম্বরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সূত্র :জাগোনিউজ২৪.কম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি সাথে সিপিবি ও বাসদের শীর্ষ নেতারা

আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫