ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হকের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 471

রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক’র (৭৪) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় বক্তব্য রাখেন, কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জামায়াত সমর্থিত কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

জানাজায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সর্বজন শ্রদ্ধেয় এবং মুক্তিযুদ্ধে দক্ষ সংগঠক ছিলেন। পাশাপাশি জনপ্রতিনিধি থাকাকালীন সুনামের সহিত কাজ করে গেছেন।

এতে আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর হোসাইন, ওসি তদন্ত শেখ ফরিদ, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু ও জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ অনেকে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ৫দিন কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন, পরে অবস্থা অবনতি হলে বুধবার সন্ধ্যায় ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হকের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫