ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

রামুর রাজারকুলে এপেক্সিয়ান আবুল কায়সারের সৌজন্যে ফ্রি চক্ষু ক্যাম্প

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন “এপেক্স ক্লাব অব রামু’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজারকুল ইউনিয়নের শিকলঘাট এলাকার সামশু মার্কেটে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে মোট ১৩৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৭৪ জনকে চশমা বিতরণ এবং ৮৭ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া ২২ জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদের মধ্যে পুরুষ ১০ জন ও মহিলা ১২ জন মিলে ২২ জনের ফ্রি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর লাইফ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট আয়াছুর রহমান,সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট রমিজ আহমদ, এপেক্স ক্লাব অব রামুর ফাউন্ডার ও চাটার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামাল হোছাইন চৌধুরী, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান,জনপ্রতিনিধি শাহাবুদ্দিন মেম্বার, এপেক্স ক্লাব অব রামু’র বর্তমান সভাপতি এপেক্সিয়ান মোখতার আহাম্মদ, এপেক্স ক্লাব অব রামু সেক্রেটারি ও ডিএনই এপেক্সিয়ান মোঃ নাছির উদ্দিন, ট্রেজারার এপেক্সিয়ান সামশু মিয়া, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম,এপেক্স ক্লাব অব রামু ফ্লোর মেম্বার ও একলাব-ফোকাল পার্সন আই কেয়ার প্রজেক্ট এর এপেক্সিয়ান জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকেরা জানান, পশ্চাৎপদ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের কৃতিসন্তান, আমেরিকা অভিবাসী এপেক্সিয়ান আবুল কায়সার এর সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর রাজারকুলে এপেক্সিয়ান আবুল কায়সারের সৌজন্যে ফ্রি চক্ষু ক্যাম্প

আপডেট সময় : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬