ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ায় ইয়াবা সহ আটকের পর হাতকড়া সহ পালালো কারবারি আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন

রামুর বাঁকখালী নদীর তীরে মিলল যুবকের মরদেহ

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, ‘ সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এলে মরদেহটি দেখতে পায়, পরে আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি।নদীর জোয়ারে হয়তো ভেসে এসেছে, মরদেহের পকেটে দুইটি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নিয়েছে।’

প্রায় তিন ঘন্টা পর সকাল ১১ টার দিকে মরদেহের সাথে উদ্ধার হওয়া মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যানুযায়ী, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার(৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র।

কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুনিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি বলেন, ‘ পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬%

রামুর বাঁকখালী নদীর তীরে মিলল যুবকের মরদেহ

আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫