ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

রামুর প্রজ্ঞামিত্র বিহারে ৪০তম স্বর্গপুরী উৎসব : পুন্যার্থীর ঢল

রামুর উত্তর মিঠাছড়ির প্রজ্ঞামিত্র বনবিহারে উৎসবমুখর পরিবেশে ৪০তম স্বর্গপূরী (ব্যুহচক্র) উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকশ বৌদ্ধ ভিক্ষু এবং হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে তৈরী হয় সম্প্রীতির মিলনমেলা ।

এ উপলক্ষে শুক্রবার ভোরে প্রভাতফেরি ও বুদ্ধ পূজার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং দিনজুড়ে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, ধর্মসভা ও পিন্ডদান অনুষ্ঠিত হয়।

​নাইক্ষ্যংছড়ি হেডম্যান ধুংরিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: আছাবা মহাথেরোর সভাপতিত্বে এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরোর প্রধান জ্ঞাতি হিসেবে শুরু হওয়া দুই পর্বের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী এ উৎসব প্রমান করে এখানকার মানুষ সম্প্রীতি তে বিশ্বাসী এবং এই সম্প্রীতি বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর ও সাধারণ সম্পাদক এনামুল হক। ধর্মদেশনায় অংশ নেন বিমুক্তি বিদর্শণ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা করুণাশ্রী মহাথেরো, জ্ঞানেন্দ্রীয় মহাথেরো, ধর্মমিত্র মহাথেরো এবং কে শ্রী জোতিসেন মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।

​বিকালে স্বর্গপূরী উদ্বোধন ও সন্ধ্যায় উৎসব উৎসর্গের পর বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় প্রয়াত ধর্মগুরু প্রজ্ঞামিত্র মহাথেরো এবং সারমিত্র মহাথেরোর নির্বাণ সুখ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা বিনয় থেরো এবং টিটু বড়ুয়া। উৎসব উদযাপন পরিষদ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। রাতে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

রামুর প্রজ্ঞামিত্র বিহারে ৪০তম স্বর্গপুরী উৎসব : পুন্যার্থীর ঢল

আপডেট সময় : ১০:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬