ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

রামুর চাঞ্চল্যকর সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আক্তার কামাল সিলেট থেকে গ্রেফতার

রামুর চাঞ্চল্যকর সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি আক্তার কামালকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-০৯, সিলেটের যৌথ অভিযানে বুধবার (৮ জুলাই) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব জানায়, ২৫ জুন ভোরে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন মোঃ সৈয়দ হোসেন (৪৯)। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

​এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে বুধবার রাত পৌনে আটটার দিকে সিলেট কোতোয়ালী থানার শাহী ঈদগাহ বিসমিল্লাহ পয়েন্টের একটি দোকানে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি আক্তার কামালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার কামাল রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে গিয়ে আত্মগোপন করেছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

রামুর চাঞ্চল্যকর সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আক্তার কামাল সিলেট থেকে গ্রেফতার

আপডেট সময় : ১১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬