ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রামুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়া এলাকায় ফরিদুল আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে মাটির দেয়াল ও টিনের চালা দিয়ে তৈরি বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বাড়ির মালিক ফরিদুল আলমের স্ত্রী খালেদা বেগম জানান, “আমি ১২ টার দিকে দরজার পাশে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত সবাইকে ডাক দেই। পরে আশপাশের মানুষজন ছুটে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তখন আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।”

পরিবারের আরেক সদস্য জাফর আলম বলেন, “আমি তখন ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি চারদিকে আগুনের শিখা জ্বলছে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে গ্রাস করে ফেলে।”

ঘটনার খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা, কম্বল ও খাদ্যসামগ্রী প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬