ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা 

যুব নেতৃত্ব ও ক্ষমতায়নে ক্যামেরায় গাঁথি শান্তির গল্প: পিস ফেলোশিপের শুভ উদ্বোধন

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 817

কক্সবাজারে যুব নেতৃত্ব ও যুব কণ্ঠকে শক্তিশালী করতে “ক্যামেরায় গাঁথি শান্তির গল্প – পিস ফেলোশিপ” প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশের কানাডিয়ান ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর সহযোগিতায় এবং ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে সাত মাসব্যাপী এই ফেলোশিপ শুরু হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের সৃজনশীল ধারণা এবং ক্রিয়েটিভ কনটেন্টের মাধ্যমে তারা দক্ষতা বৃদ্ধি করতে পারে। এর মাধ্যমে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”

ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী, বাংলাদেশস্থ কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলার মার্কাস ডেভিস, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাহিন বিল্লাহ, চলচ্চিত্র নির্মাতা মাসুদ চৌধুরী এবং প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের জেলা সম্বনয়ক অ্যাডভোকেট মারুফ বিন কবির।
বক্তব্য রাখেন, মো: ইয়াসিন,লেকচারার কক্সবাজার কমার্স কলেজ, নরসি ইসলাম, লেকচারার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সবুজ কান্তি ধর, প্রভাশক চকরিয়া কলেজ,ড. জাকির হাওলাদার, সহকারী অধ্যাপক শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের কমিউনিকেশন লিড রাগিব হাসান। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ফেলোশিপ প্রোগ্রামের আওতায় জেলার ২৫ জন তরুণ-তরুণীকে ফটোগ্রাফি, ফিল্মমেকিং, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, জীবনমান উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগ।

ফেলোশিপটি কক্সবাজারের তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

যুব নেতৃত্ব ও ক্ষমতায়নে ক্যামেরায় গাঁথি শান্তির গল্প: পিস ফেলোশিপের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫