ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল

যুবলীগ নেতার বিরুদ্ধে ১৪ লাখ টাকার মালামাল লু’টের অভিযোগ…

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগ নেতা ফরিদের বিরুদ্ধে দোকানের তালা ভেঙ্গে ১৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

গেলো শনিবার (৮ নভেম্বর) ভোরে দোকানের ভাড়াটিয়া মালিকের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে যুবলীগ নেতা ফরিদ এই লুটপাট করেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এই বিষয়ে ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলার ভুক্তভোগী সরওয়ারের পরিবার,ঠাকুরতলা বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে তারা জানান, দোকানের ভাড়াটিয়া মালিক সরওয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এই সুযোগে দোকানের জমিদার ও স্থানীয় যুবলীগ নেতা ফরিদ দোকানের তালা ভেঙ্গে জেনারেটর, মোটর, গাড়ি, লোহার সিট, পিলারসহ আনুষঙ্গিক পণ্য লুট করেন। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে দাবি তাদের।

বাজার কমিটির সভাপতি মোহাম্মদ খোকন, সাবেক সভাপতি ইকবাল ফারুক সহ স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ অতীতেও একাধিক দোকান থেকে সালামি নিয়েছিলেন। তবে চুক্তি অনুযায়ী দোকান ফেরত দেওয়ার পরও অর্থ ফেরত দেননি। এমনই এক দোকানদার হলো আবুল কালাম। মৃত্যুর পরও তার পরিবার সেই টাকা ফেরত পায়নি বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা আবু মুসা বলেন, “যুবলীগ নেতা ফরিদের অপকর্ম নিয়ে কেউ মুখ খুললে তিনি ভয়-ভীতি দেখান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের সহযোগীতা চেয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে ফরিদের বক্তব্যের জন্য ফোন দিলে তিনি রূঢ় আচরণ করেন এবং কথা বলার সময় নেই বলে ফোন কেটে দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে!

যুবলীগ নেতার বিরুদ্ধে ১৪ লাখ টাকার মালামাল লু’টের অভিযোগ…

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫