ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

কাতার বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসি বলেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। এরপর তার নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপরও খেলা চালিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। এবার নিজের ৬ষ্ঠ বিশ্বকাপে মাঠে নামছেন তিনি। মেসির নেতৃত্বে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুক বেঁধেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সেই স্বপ্নপূরণ হোক, তা একেবারেই চাইছেন না ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

ইংল্যান্ডের এই তারকা বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’

এদিকে একমাত্র অধিনায়ক হিসেবে পর পর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। তবুও মেসির হাতে শিরোপা দেখতে চাইছেন না ড্যান বার্ন।

মেসির হাতে শিরোপা দেখতে না চাওয়ার কারণটাও অবশ্য ব্যাখ্যা করেছেন ড্যান বার্ন। তিনি বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।’

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সূত্র :সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬