ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় কক্সবাজারে ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। খবর রয়টার্স ও বিবিসির।

সেনাবাহিনী দাবি করেছে, ‘বন্দুকযুদ্ধে’ যারা নিহত হয়েছেন তারা ‘উগ্রপন্থি’ ছিলেন। নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার বা আইনজীবীদের তরফে এখনও গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই ‘সশস্ত্র উগ্রপন্থিরা’ যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থিরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় আসাম রাইফেলস। আর তাতেই ১০ জন উগ্রপন্থি নিহত হয়েছে।

অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।

উল্লেখ্য, মণিপুর রাজ্যের অস্থিরতা গত দুই বছর ধরে বেড়েছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনও সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর অভিযোগ।

সুত্র: যমুনা টেলিভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০

আপডেট সময় : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫