ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১ টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি,তার জন্যে ক্ষমা চাচ্ছি: নিজ সংসদীয় আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

মাতামুহুরি নদীতে নিখোঁজ রামুর যুবক: এখনো মেলেনি খোঁজ

  • আনিস নাঈম।
  • আপডেট সময় : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • 567

লামায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে সাঁতরে নদী পার হতে গিয়ে শাহাজাহান (৪০) নামে রামুর এক যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের পূর্বাপাড়ার অংশে মাতামুহুরি নদীতে নিখোঁজ হয় শাহাজাহান।

শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল অনেক খোঁজাখুজি করে। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখনো খোঁজ মেলেনি শাহজাহানের।

মো: শাহাজাহান চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদ পুরা এলাকার নুর আহম্মদের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। কাজের সুবাদে তারা বেশ কয়েকদিন ধরে চকরিয়াতে থাকতেন।

তার সাথে থাকা রামুর অপর শ্রমিক আলাউদ্দিন জানান, গতকাল লামায় অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে রাতে দুজনে সাঁতরে নদী পার হচ্ছিলাম। এসময় নদীর মাঝামাঝি গেলে হঠাৎ শাহাজাহান ডুবে যাচ্ছিলো, আমি গিয়ে তাকে হাত ধরে অনেক চেষ্টা করেছি তুলে আনতে কিন্তু ধরে রাখতে পারিনি।

বেঁচে ফীরে আসা আলাউদ্দিন রামুর ফতেখাঁরকুলের বাসিন্দা। তারা একই সাথে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করে আসছেন।

শাহাজাহানের সংসারে স্ত্রী ও ৪ কন্যা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার

মাতামুহুরি নদীতে নিখোঁজ রামুর যুবক: এখনো মেলেনি খোঁজ

আপডেট সময় : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫