ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি মাতামুহুরীতে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের চুড়ান্ত সূচী নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও প্রাণহানি : মারা গেল রোহিঙ্গা যুবক ৫ দিন আগে খুঁড়েছিলেন কবর / ঘুমে প্রাণ গেল তরুণ স্বেচ্ছাসেবকের, শোকে কাতর এলাকাবাসী বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ ডেঙ্গুতে প্রাণ গেলো টেকনাফের স্কুল শিক্ষকের প্রধানমন্ত্রীর জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পেশকারপাড়ার রাস্তায় পড়ে থাকা বিচ্ছিন্ন মানব পা কার? ‎ বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি টেকনাফে চাঁদা দাবির অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ৫ কিশোর উদ্ধার

মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন

মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন প্রদান কারা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ্’র সভাপতিত্বে আয়োজিত এ সভায় মহেশখালী উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ্ বলেন, মহেশখালীতে অপরাধ দমনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু ইতিপূর্বে থানা ও উপজেলা প্রশাসন দপ্তর থেকে দূরে হওয়ায় কালারমারছড়ায় বিভিন্ন পয়েন্টে নিয়মিত পুলিশ টহল অব্যাহত থাকার পরেও কিছুটা অপরাধ প্রবণতা বেড়েছে। তারজন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধিরাও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সমুদ্র ও স্থলপথে যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রশাসনের কর্মকর্তারা।

সভায় বক্তারা মহেশখালীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ধলঘাট, কালারমারছড়া, মাতারবাড়ি ও হোয়ানক এলাকায় সন্ত্রাস, চুরি, ছিনতাই, জমি দখল সংক্রান্ত সহিংসতা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাওয়ায় সকলে সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্টের প্রতিনিধি লেফটেন্যান্ট মোহাইমেন হোসেন, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার হোসেন, কোস্টগার্ড প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।

তথ্যমতে, বিগত দুই বছরে মহেশখালী কালারমারছড়া, হোয়ানক, ধলঘাট ও মাতারবাড়ি এলাকায় প্রায় ৮-১০টি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জমি বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। এসব ঘটনাস্থলে দ্রুত প্রশাসন পৌঁছাতে না পারায় অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় বলে ধারণা এসব ঘটনার ভুক্তভোগীদের।

স্থায়ী পুলিশ ফাঁড়ি হলে জননিরাপত্তা বাড়তে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ। তবে এর জন্য নিরপেক্ষ এবং জনবান্ধন পুলিশ হতে হবে বলে দাবী তাদের। পূর্বের পুলিশ ফাঁড়ির মতো হলে পুলিশ প্রশাসন পুনরায় জনরোষে পড়বে বলে ধারণা সচেতন মহলের।

এর আগে ২০১২ সাল থেকে মহেশখালী কালারমারছড়া সোনালী ব্যাংকের দ্বিতীয় তলায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি ছিল। যা ২০২০ সাল পর্যন্ত স্থায়ী থাকলেও করোনার সময় এই পুলিশ ফাঁড়ি বন্ধ করে দেওয়া হয়। পরে তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের আত্মসমর্পণ ও জনগণের দীর্ঘ দাবীর প্রেক্ষিতে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে গত ২০২৩ সালে ১৯ জুলাই তৎকালিন কক্সবাজার পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান পিপিএম পুলিশ ক্যাম্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জায়গা সংক্রান্ত জটিলতায় এই পুলিশ ক্যাম্প নির্মাণের অগ্রগতি থেমে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩

মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন

আপডেট সময় : ১০:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫