ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মহেশখালীতে নলকূপ থেকে নির্গত হয়েছে পকেট গ্যাস, ঝুঁকি নেই বলছেন বিশেষজ্ঞরা

মহেশখালীতে নলকূপ বসাতে গিয়ে তীব্র গতিতে বেরিয়ে আসছে গ্যাস নিঃসরণ। প্রথমদিকে অগ্নিকাণ্ড সৃষ্টের আশংকা থাকলেও তা নিয়ন্ত্রণ করা গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ছোট মহেশখালী মুহাম্মদপুর তেলিপাড়া নামক এলাকার বসতবাড়িতে নলকূপ বসাতে গিয়ে এই ঘটনা ঘটে।

পাম্প অপারেটর নুরুল কবির টিটিএন কে জানায়, গভীর নলকূপ বসাতে গিয়ে পাম্পের সাহায্যে ১৭৪ ফুট গভীরে যাওয়ার পর তীব্র গতিতে বাতাস বেরিয়ে আসে। এতে আগুন লাগে নলকূপ স্থাপনের খুঁটিতে। পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এই বিষয়ে তারা মহেশখালী ফায়ারসার্ভিসকে অবগত করেছেন।

মহেশখালী ফায়ারসার্ভিসের অফিসার ইন-চার্জ রামপ্রসাদ দাশ জানান, “গ্যাস নির্গত হওয়ার তথ্য পেয়েছি তবে অনুমতি না পাওয়ায় ঘটনাস্থলে যাওয়া হয়নি। নিঃসরিত বাতাসে গ্যাস রয়েছে কী না এই বিষয়ে নিশ্চিত নয় বলে জানান এই কর্মকর্তা।”

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ্ জানান, ছোট মহেশখালীতে নলকূপ বসাতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে তিনি খবর পেয়েছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাত দিয়ে তিঁনি জানান, সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে এটি পকেট গ্যাস। কয়েকঘন্টা পর এটি স্বাভাবিক হয়ে যাবে।

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞের মতে সাধারণত ডোবা, খাল ভরাট জায়গায় এই ধরনের গ্যাসের সন্ধান পাওয়া যায়। সাগর উপকূল এলাকায় এমন গ্যাসের সন্ধান মিলে। গ্যাস নির্গতের গতি কম বেশি হয়ে থাকে, তবে এতে ঝুঁকির কিছু নেই।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একই ইউনিয়নের সিপাহির পাড়া এলাকায় নলকূপ বসাতে গিয়ে এমন গ্যাসের সন্ধান মিলে। পরে বিশেষজ্ঞ টিম নিশ্চিত হয় সেটি ছিল পকেট গ্যাস যার নিঃসরণ কয়েকদিন পর স্বাভাবিক হয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই এলাকা সাগর উপকূল হওয়ায় নলকূপ বসাতে গিয়ে বার বার এই ঘটনা ঘটছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

মহেশখালীতে নলকূপ থেকে নির্গত হয়েছে পকেট গ্যাস, ঝুঁকি নেই বলছেন বিশেষজ্ঞরা

আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫