ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে ইজিবাইকসহ চালক অপহরণ: উদ্ধার করেছে নৌবাহিনী

মহেশখালীতে ইজিবাইকসহ ফারুক নামের এক চালক কে অপহরণ পরবর্তী অভিযান চালিয়ে উদ্ধার করেছে নৌবাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টা উপজেলার মাতারবাড়ি দারাখাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনীর মিডিয়া উইং।

সূত্র জানায়, শুক্রবার আনুমানিক ৯ টা উপজেলার কালারমারছড়া বাজার থেকে চালক ওমর ফারুকের ইজিবাইক ভাড়া করে মাতারবাড়ি যায় অজ্ঞাত দুই ব্যক্তি। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট কে জানালে রাত সাড়ে ১২ টায় নৌবাহিনীর তিনটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, রাজঘাট, লবণ ক্ষেত এবং আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। পরে এই অভিযানে যোগ দেয় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী।

এসময় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারী দল ইজিবাইকসহ চালক ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে জানায় উদ্ধারকারী দল। পরে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, নৌবাহিনীর অভিযানের পূর্বেই ওমর ফারুকের পরিবার অপহরণকারীদের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেছিলেন। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের সনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় নৌবাহিনী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

মহেশখালীতে ইজিবাইকসহ চালক অপহরণ: উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট সময় : ০৯:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫