ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে মহেশখালী চ্যানেলে নির্মিত স্থাপনা উচ্ছেদ ও বকেয়া রাজস্ব আদায়ের সুপারিশ

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 363

বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন কক্সবাজার (কস্তুরাঘাট) নদী বন্দরের বন্দর সীমানাভুক্ত ‘কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মহেশখালী চ্যানেলের অভ্যন্তরে জেটি ও অন্যান্য স্থাপনা নির্মাণ করায়, নৌ চ্যানেলের ক্ষয়ক্ষতি নিয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রতিবেদন দিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা স্বাক্ষরিত এই প্রতিবেদনে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে মহেশখালী চ্যানেলে পাইলিং করে বিমান অবতরনে সহায়ক কাঠামো অপসারণের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
(বেবিচক) কে পত্র দেয়া এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক কাঠামো অপসারণ করা না হলে বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে।

শুধু তাই নয় মহেশখালী চ্যানেলে রানওয়ে সম্প্রসারণের ফলে মহেশখালী চ্যানেল ও তৎসংলগ্ন নৌপথগুলোতে ভবিষ্যতে কি প্রভাব পড়বে তার জন্য
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর অর্থায়নে “জলবিদ্যুৎ/পলি পরিবহন মডেলিং, প্রবাহ বাধা, পরিবেশগত এবং সামাজিক প্রভাব মূল্যায়ন” অর্ন্তভূক্ত করে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সমীক্ষা করার বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণের কাজে মালামাল পরিবহনের জন্য কর্তৃপক্ষের ফোরশোর ভূমি ব্যবহার, মালামাল লোডিং আনলোডিং এবং অস্থায়ী জেটি নির্মাণ ইত্যাদি বাবদ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
(বেবিচক) থেকে বিআইডব্লিউটিএ’র অনুকূলে ভ্যাট, আয়করসহ মোট ৪ কোটি ১২ লক্ষ ৬৩ হাজার ৮৩৭ টাকা বকেয়া রাজস্ব আদায়ের উদ্যোগ গ্রহণ করা এবং মহেশখালী চ্যানেল রক্ষার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ইত্যাদি সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করার বিষয়ে নৌপরিবহন মন্ত্রনালয়কে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি পর্যন্ত এবিষয়ে কোন অগ্রগতি অত্র কর্তৃপক্ষে প্রেরণ করা হয়নি জানিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির উল্লিখিত সুপারিশসমূহের বিষয়ে জরুরী ভিত্তিতে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে মহেশখালী চ্যানেলে নির্মিত স্থাপনা উচ্ছেদ ও বকেয়া রাজস্ব আদায়ের সুপারিশ

আপডেট সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫