ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা

বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জেলে

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দীর্ঘ প্রচেষ্টা ও মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান।

তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি প্রথমে পাঁচজনকে আটক করে। পরে ২৫ মার্চ আরও একজনকে আটক করা হয়। এ সময় দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করে সংগঠনটি।

জেলেদের ফেরাতে বিজিবি শুরু থেকেই তৎপর ছিল। দীর্ঘ আলোচনার পর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে শনিবার দুপুরে তাদের মুক্ত করা সম্ভব হয়। বর্তমানে ফিরে আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের নাগরিকদের সুরক্ষায় তারা সর্বদা তৎপর।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান বলেন,“নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে সেটিরই প্রতিফলন ঘটেছে।”

আরাকান আর্মি কর্তৃক ফেরত দেয়া বাংলাদেশী নাগরিকরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মোঃ সোহেল (১৮), মোঃ ইসমাইল (৪০), মোঃ জসিম (১৯), মোঃহোসেন আলী (১৪), মোঃ শফিক (৩৩) এবং টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ সাহিন (বোবা) (১২)।

এদিকে, প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলেদের পরিবার। স্থানীয়রাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫