ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎ সাংবাদিককে হুমকি : মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
রামুতে বাস-কার্ভাড ভ্যানের সংঘর্ষ

বাবা-ছেলেসহ নিহত তিন, আহত ১০

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা ছেলেসহ তিন জনের প্রাণহানি হয়েছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার তথ্য দিয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসক।

ওসি নাসির উদ্দিন জানান, নিহতরা হলেন- কক্সবাজারের পিএমখালীর দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুব উল্লাহ (৫৫) ও তার ৯ বছরের শিশু সন্তান মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাসির উদ্দীন বলেন, “ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসটি উলটে সড়কের পাশে পড়ে যায়। নিহতরা সকলেই বাসটির যাত্রী।”

এদিকে হাসপাতালে উপস্থিত কক্সবাজারের পিএমখালীর স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত হাবিবউল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান পড়েন চট্টগ্রামের একটি মাদ্রাসায়। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন হাবিব উল্লাহ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. তৈয়বুর রহমান বলেন, নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার

রামুতে বাস-কার্ভাড ভ্যানের সংঘর্ষ

বাবা-ছেলেসহ নিহত তিন, আহত ১০

আপডেট সময় : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫