ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্পেশাল মিডিয়েটর নিয়োগ প্রদান করেন। অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক বিগত ২০ জুলাই ২০২৬ তারিখে জারিকৃত অফিস আদেশে জেলা লিগ্যাল এইড অফিস, কক্সবাজারের জন্য কক্সবাজারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহা আলম কে নিয়োগ প্রদান করা হয়।

অ্যাডভোকেট মোঃ শাহা আলম বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে ফৌজদারি, ব্যাংকিং, এনজিও ও কোম্পানি-সংক্রান্ত বিষয়ে সুনামের সঙ্গে আইনগত সেবা প্রদান করে আসছেন। বর্তমানে তিনি রুপালী ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, জেলা লিগ্যাল এইড অফিস, কক্সবাজার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST), ACTED (এনজিও), প্রত্যাশী (এনজিও) এবং এনএফ এন্টারপ্রাইজ এর প্যানেল লয়ার/লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে কক্সবাজারের আইন অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। সহকর্মী আইনজীবী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পেশাজীবী মহল অ্যাডভোকেট মোঃ শাহা আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসেবে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ও মধ্যস্থতা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

আপডেট সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬