ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 355

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহত মো. ইব্রাহীম (১৮) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবির হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার বিকেলে নিখোঁজ স্থানের অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ইব্রাহীমের মৃত্যুর পর স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬