ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

প্রত্যাবাসন চাই- জাতিসংঘে সম্মেলনের আগে ক্যাম্পে সমাবেশ করে বিশ্বকে রোহিঙ্গাদের বার্তা

আগামী ৩০ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

রোহিঙ্গা ইস্যুতে এ যাবতকালের এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং গুরুত্ববহুল এই সম্মেলনের তিন দিন আগে নিজেদের বার্তা বিশ্বের কাছে পৌঁছানোর লক্ষ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল খেলার মাঠে ‘আওয়ার ফিউচার,আওয়ার ভয়েস-মেসেজ এহ্যাড অফ দ্যা ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা’ শিরোনামে এই আয়োজনে বিভিন্ন ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুত ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানের জন্য নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গারা কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা কোনোভাবেই টেকসই নয়।

রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত কমিউনিটি নেতা মাস্টার সৈয়দউল্লাহ বলেন, ‘আমরা আর কেবল প্রতিশ্রুতি শুনতে চাই না। আমাদের প্রকৃত চাওয়া হলো—গভীর নিরাপত্তা নিশ্চয়তার মধ্য দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ। আমরা মিয়ানমারে নাগরিক অধিকার চাই, মর্যাদা নিয়ে বাঁচার সুযোগ চাই।’

তরুণ রোহিঙ্গা অধিকারকর্মী কিন মং বলেন, ‘আমাদের প্রজন্ম শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যদি দ্রুত সমাধান না আসে, এই সংকট আরও ভয়াবহ হবে। তাই সম্মেলন থেকে অবশ্যই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।’

সমাবেশে আরেক রোহিঙ্গা অধিকার কর্মী মোহাম্মদ ফোরকান বলেন, “আমরা চাই সম্মেলন যেন বাস্তবায়নযোগ্য একটি রোডম্যাপ তৈরি করে। শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা আবশ্যক। না হলে এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হবে।”

প্রসঙ্গত, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সদাপ্রস্তুত।’

এ লক্ষ্যে জাতিসংঘে বিশেষ সম্মেলনের আয়োজন করার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি, আগামী ৩০ সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে, যেখানে তহবিল সংগ্রহ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

এর আগে সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত মাসের ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত কক্সবাজারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেনটেটিভের দপ্তর যৌথভাবে আয়োজন করে  ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’ ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

প্রত্যাবাসন চাই- জাতিসংঘে সম্মেলনের আগে ক্যাম্পে সমাবেশ করে বিশ্বকে রোহিঙ্গাদের বার্তা

আপডেট সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫