ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ

পোশাকের ভাঁজে ইয়াবা রেখে পাচারের চেষ্টা, এক রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের রামুতে দুই নারীর কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফের আঞ্চলিক সড়কে মরিচ্চ্যা এলাকায় যৌথ বাহিনীর তল্লাশিচৌকি থেকে এসব উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ওই দুই নারী বোরকার নিচে একটি পোশাকের ভাঁজে এসব ইয়াবা লুকিয়ে রেখেছিলেন। তাঁরা এসব ইয়াবা কক্সবাজারে পাচারের চেষ্টা করেছিলেন।

গ্রেপ্তার দুই নারী হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুলাতলী গ্রামের মোকতার আহম্মদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) ও কক্সবাজারের উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের নূর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)।

বিজিবি সূত্র জানায়, ইয়াবা চালানের বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ওই তল্লাশিচৌকিতে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁরা সন্দেহজনক একটি ইজিবাইককে সংকেত দেন। পরে ওই ইজিবাইকে থাকা দুই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের নামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁরা কিছু স্বীকার করেননি। পরে তাঁদের তল্লাশি করে বোরকার ভেতরে একটি পোশাকের ভাঁজের ভেতর ২৫ হাজার করে ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ওই দুই নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে রামু পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন বলেন, বিভিন্ন অভিযানে ৯ লাখ ৯৫ হাজার ৫৫৩ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসব ইয়াবার বাজারমূল্য ৩৯ কোটি ২৯ লাখ টাকা। অভিযানে এখন পর্যন্ত ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩৭ জন বাংলাদেশি পুরুষ আর ২৭ জন রোহিঙ্গা পুরুষ। আর বাকি ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি নারী আর ২৫ জন রোহিঙ্গা নারী।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

পোশাকের ভাঁজে ইয়াবা রেখে পাচারের চেষ্টা, এক রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫