ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাত পেরুলেই বারের ভোট যুদ্ধ: বিএনপি,জামায়াত, আওয়ামীলীগ ৩ প্যানেল, ১৭ পদ, ৪৯ প্রার্থী পেকুয়ায় ৪ বাড়ি আগুনে পুড়ে ছাই ​শান্তির অন্বেষায়: সাগরতীর থেকে রাজধানী অভিমুখে বৌদ্ধ ভিক্ষুদের পদযাত্রা দালালের খপ্পরে মালয়েশিয়ায় ‘স্বপ্নভঙ্গ’, রামুর কাজল ফিরলেন লাশ হয়ে কক্সবাজারের অগ্নি দুর্ঘটনা নিয়ে এলপিজি স্টেশনের মালিক এন. আলমের বিবৃতি আগুনে দগ্ধ আবু তাহেরসহ ৩ জনকে চমেক থেকে ঢাকায় প্রেরণ বিতর্কের মঞ্চে নিলামের উত্তাপ: সাউথইস্ট ব্যাংক দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের অকশন কলাতলীর আগুনে দগ্ধদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত ধর্ষণ-হত্যার এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: শফিকুর রহমান জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন

পেকুয়ায় ৪ বাড়ি আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে সৃষ্ট আগুন থেকে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪ পরিবারের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের একটি মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে শর্টসার্কিটের মাধ্যমে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়লে ৪টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পুড়ে যাওয়া বাড়িগুলোর মালিকরা হলেন, একই এলাকার আকতার আহমদের ছেলে ফোরকান আহমদ, তার ভাই মোঃ ছোটন এবং মৃত জয়নাল আবদীনের ছেলে মোঃ রাকিব এবং মোহাম্মদ জাহাঙ্গীর।

পারিবারিক সূত্রে জানা যায়, ফোরকান ও ছোটন বর্তমানে সৌদি আরবে অবস্থান করলেও ভিসাবিহীন ও কর্মহীন অবস্থায় থাকায় তারা আগে থেকেই চরম আর্থিক সংকটে ছিলেন। অন্যদিকে পিতাহীন রাকিব একাই মায়ের সংসারের দায়িত্ব বহন করছিলেন। আকস্মিক এ অগ্নিকাণ্ডে ৪ পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ঘটনার পর সন্ধ্যার দিকে বিএনপি নেতা ইউছুফ রুবেল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাহাবুব করিমও নগদ অর্থ সহায়তা দেন।

এছাড়াও পেকুয়া ঋণদান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক এবং বর্তমান সহসভাপতি সাজ্জাদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে চারটি বাড়িই সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাত পেরুলেই বারের ভোট যুদ্ধ: বিএনপি,জামায়াত, আওয়ামীলীগ ৩ প্যানেল, ১৭ পদ, ৪৯ প্রার্থী

This will close in 6 seconds

পেকুয়ায় ৪ বাড়ি আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ১১:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬