ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র।

নিহতের স্বজনেরা জানান, আবু তালেব মাঝি মগনামা পশ্চিম বাজার পাড়া এলাকার একটি পাকা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় তার অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫