ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট

পেকুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

কক্সবাজারের পেকুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী আরহায়দুর নেছা আরওয়া (১৭)।

বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা নাছিমা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলাও দায়ের করেন। যার মামলা নম্বর ০৭/২৫। এখনও অপহৃত কলেজছাত্রী আরওয়াকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় উৎকন্ঠায় রয়েছে আরওয়ার পরিবার।

আরওয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার গিয়াস উদ্দিন ওরফে ভুট্টুর মেয়ে এবং পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরহাদ মেয়েটিকে উত্যক্ত করত এবং অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি ফরহাদের পরিবারকে জানালে ফরহাদের পরিবার প্রথমে তাকে সতর্ক করলেও পরে সে ক্ষিপ্ত হয়ে আরওয়াকে অপহরণের হুমকি দেয়।
তারই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা মো. ফরহাদ (১৮) ও অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সহযোগী মিলে কলেজছাত্রী আরহায়দূর নেছা আরওয়া (১৭) কে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয় ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভিকটিমকে উদ্ধারের জন্য পৃথক টিমও মাঠে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

পেকুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫