ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

পুলিশের ‘বিশেষ’ অভিযান: আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগই মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ’ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই হিসাব দিয়ে বলা হয়েছে, এর মধ্যে মাদক সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত ১ মে থেকে দেশে ‘বিশেষ’ অভিযান শুরু করে পুলিশ। এর বাইরে পুলিশের নিয়মিত অভিযান-গ্রেপ্তারও চলছে।

পুলিশ বলছে, ‘বিশেষ’ অভিযানের বাইরে বিভিন্ন মামলা এবং আলাদা অভিযানে আড়াই মাসে আরো ৮৩ হাজার ৮১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলায় এজাহারভূক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ’ অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩টি গুলি ও কার্তুজ, ৮৮ ম্যাগাজিন, ৪৩টি ককটেল, দুই কেজি গান পাউডার, ৫০৩টি দেশিয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি ‘চকলেট বাজি’ উদ্ধার করা হয়েছে।

আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান চারটি, রাইফেল দুটি, এসএমজি দুটি, এয়ারগান ১২টি ও পেনগান একটি।

অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক জাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জন গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

পুলিশের ‘বিশেষ’ অভিযান: আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগই মাদক মামলায়

আপডেট সময় : ০৭:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬