ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
কক্সবাজারে ১৪ বছরের কিশোরী অপহরণ

পুলিশের অভিযানে অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোরশেদ (২৪) নামে এক যুবককে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোরশেদ রামু উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থেকে কিশোরীকে কৌশলে অপহরণ করে কক্সবাজার সৈকত এলাকায় নিয়ে যায় মোরশেদ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “নাবালিকাকে অপহরণের অভিযোগে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। এঘটনায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে রামু থানায় মামলায় দায়ের করা হয়েছে ।”

তিনি আরো বলেন, ‘আমরা নাবালিকা, নারী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোরশেদ এর আগেও এলাকায় নানান অপকর্মে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ভিকটিমের পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

কক্সবাজারে ১৪ বছরের কিশোরী অপহরণ

পুলিশের অভিযানে অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫