ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

নিজ বাসাতেই ছিলেন বাহাদুর “রাজনীতি করলে জেল খাটতে হবে”

কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ নিজের বাসা থেকে জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের সময় সোহেলকে বলতে শোনা যায়, “রাজনীতি করলে জেল খাটতে হবে। আমি কী কোনো অপরাধ করেছি?”

কোনো মামলায় গ্রেফতার জানতে চাইলে ওসি ইলিয়াস খান বলেন, সোহেল আহমেদ বাহাদুর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

সোহেল আহমদ বাহাদুর কক্সবাজার জেলা যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

বাহাদুর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন, জাতীয় সংসদের সাবেক সদস্য (এমএনএ- মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলী) আইনজীবী প্রয়াত নুর আহমদ এর জ্যেষ্ঠ পুত্র।

৫ আগস্ট ‘জুলাই গণ অভ্যুত্থানে’ আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সোহেল আহমদ বাহাদুর আত্মগোপনে ছিলেন। তবে তিনি কক্সবাজার শহরের নিজ বাসাতেই দীর্ঘদিন ধরে ছিলেন বলে জানা গেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি ইলিয়াস খান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

নিজ বাসাতেই ছিলেন বাহাদুর “রাজনীতি করলে জেল খাটতে হবে”

আপডেট সময় : ০৫:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫