ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
নাফ নদের মোহনায় গোলাগুলি

মাদক কারবারি নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির সময় একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কোস্ট গার্ড।

এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

শনিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন জানান ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

আটকদের নাম-পরিচয় জানায়নি কোস্ট গার্ড। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং পাঁচজন রোহিঙ্গা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোরে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তারা তখন কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

এছাড়াও এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। ট্রলারে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লাশ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন

নাফ নদের মোহনায় গোলাগুলি

মাদক কারবারি নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০১:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫