ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের

নিজ দেশের নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতেও পরামর্শ দিয়েছে দূতাবাস।

গত শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশকে লেভেল-৩ এবং পার্বত্য চট্টগ্রামকে লেভেল–৪ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অস্থিতিশীলতা, অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। কয়েকটি এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, জাতিগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগরাছড়ি, রাঙামাটি এবং বান্দরবান পার্বত্য জেলাগুলো ভ্রমণে বিরত থাকুন।

এতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ২০২৪ সালের গ্রীষ্ম থেকে অস্থিতিশীলতা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন বিক্ষোভগুলো যে কোনো সময় সহিংসতা রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের এসব জমায়েত, শান্তিপূর্ণ হলেও এড়িয়ে চলতে বলা হচ্ছে। কারণ যে কোনো সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।

এছাড়াও বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন সরকারি কর্মচারীদের খুব প্রয়োজন ছাড়া কূটনৈতিক এলাকার বাহিরে না যেতে বলা হয়েছে। ঢাকার বাহিরে ভ্রমণ করতে তাদের বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। অবশ্য সিলেট ও কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে কোনো অনুমোদন লাগবে না বলে জানিয়েছে দূতাবাস।

এছাড়া বিশেষ প্রয়োজন নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের

আপডেট সময় : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫