ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

দেড় ঘন্টা দেরিতে ছেড়ে তিন ঘন্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছালো প্রবাল এক্সপ্রেস

কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ‘প্রবাল এক্সপ্রেস’ দেড় ঘন্টা দেরিতে ছেড়ে তিন ঘন্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশন ছেড়েছে নির্ধারিত সময়ের ১ ঘন্টা ৩০ মিনিট পর ১১ টা ৫০ মিনিটে, এবং ৩ ঘন্টা দেরিতে বিকেল ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

মাঝপথে চকরিয়া স্টেশনে ৩০ মিনিট থেমে থাকা এবং ধীর গতির অভিযোগ জানিয়ে যাত্রী সায়ন্তী ভট্টাচার্য বলেন, নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর ট্রেন ছেড়েছে তন্মধ্যে এতো ধীরগতি মানা যায় না, এমন দশা হলে পর্যটন বিমুখ হবে যাত্রীরা। প্রায় সময় এমন চিত্র দেখা যায়।

এ নিয়ে বেলা পৌনে ১১ টার দিকে টিটিএনে একটি সংবাদ প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহসান উল্লাহ হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘ উক্ত ট্রেনে পরিবার সহ যাত্রী ছিলাম। রাত ৮ টার ট্রেন ছেড়েছে রাত ৯:৩০ মিনিটে বাসায় যেতে সম লেগেছে রাত ২ টায় যার ফলে নিরাপত্তার একটি ভয় থেকেই যায়। এমন করে চলতে থাকলে ট্রেনে যাতায়াতের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে।।।বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

যাত্রী আরিফ বলেন, ‘৪০ মিনিট দেরীতে ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছে, ছেড়েছে ১ ঘন্টা ৩০ মিনিট দেরিতে, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য মহানগর গোধুলি এক্সপ্রেসের অগ্রিম টিকিট কেটেছিলাম সেটি মিস করেছি, আমার এই ক্ষতির ভাগ কে বহন করবে’

আরেক যাত্রী সুমাইয়া বলেন,’ ট্রেন ভ্রমণ আরামদায়ক, আজকের এই যাত্রার পর থেকে আর কোনোদিন এই রুটে ট্রেনে যাতায়াত করব না,  এমন বাজে অবস্থার কারণে অসুস্থ হয়ে পড়েছি’

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মেহেদী হাসান বলেন, ‘চট্টগ্রাম থেকে দেরিতে এসেছে, ছুটির কারণে সড়কে যানযট সৃষ্টি হওয়ার কারণে এ সমস্যা, এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপও রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

দেড় ঘন্টা দেরিতে ছেড়ে তিন ঘন্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছালো প্রবাল এক্সপ্রেস

আপডেট সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫