ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের
ছাত্রলীগকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

“দেখা না দিলে বন্ধু-কথা কইয়ো না”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের অন্যতম সংগঠক তারিন ছাত্রলীগকে উদ্দেশ্য করে হাস্যরস নিয়ে বলেন, “দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না”

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারিন আরো বলেন, “ঘরের কোণে বসে ফেইসবুক না চালিয়ে, সাহস থাকলে রাজপথে আসুন, মাঠে আসুন।”

৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, সংগঠনটিকে প্রতিহত করার ডাক দিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার পর কক্সবাজার শহরের নাপিতা পুকুর পাড়ে সমবেত হয় শিক্ষার্থীরা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় সংগঠক তারিন আরো বলেন, “আমরা কলম যোদ্ধা, আমরা অস্ত্র হাতে নি না। আমরা চুপ থাকার জন্য আন্দোলনে নামি নাই। আমরা আগস্টের আগেই মরে গেছি। বোনাস লাইফ নিয়ে আছি, ভয় দেখাবেন না।”

সমাবেশে ছাত্র সংগঠক জিনিয়া বলেন, “ছাত্রলীগ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়েছে। শুধু ঝটিকা মিছিল নয়, কোনো পদক্ষেপই নিতে দেয়া হবেনা লীগের কোনো সংগঠনকে। ছাত্র সমাজ জাগ্রত আছে আপনাদের প্রতিহত করতে।”

ছাত্র সংগঠক মো. শাহেদ বলেন, “কক্সবাজারের ছাত্র সমাজ বেঁচে থাকতে ছাত্রলীগের ঠাঁই হবেনা। নতুন করে কোনো ফ্যাসিজমকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা।”

সংগঠক লাদেন বলেন,”শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতের আধিপত্যের কবর রচনা করা হয়েছে। বাংলার জমিনে ভারতের দাসত্ব আর কখনো চলবেনা।”

বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশত কর্মী অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ছাত্রলীগকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

“দেখা না দিলে বন্ধু-কথা কইয়ো না”

আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫