ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

জ্বালানি তেলের সংকট নেই তাই দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।

এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে বলে আশাবাদী মন্ত্রী। তিনি জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেওয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬