ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের

টেকনাফে সোয়া ২ লাখের বেশি ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে সোয়া দুই লাখের বেশি ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, যাকে ‘মাদক পাচারকারি’ বলছে বিজিবি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক আব্দুর শুক্কুর (২১) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাফপুরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।

বিজিবি অধিনায়ক আশিকুর বলেন, সন্ধ্যায় নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্ত পয়েন্টে বিজিবির দুইটি টহল দল দায়িত্বে ছিল। এক পর্যায়ে বিজিবির সদস্যরা নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে কূলের দিকে আসতে দেখে।

বেঁড়িবাধের কাছে আসলে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় লোকগুলো সাথে থাকা প্লাস্টিকের বস্তা দুইটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়।

“তখন ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তা দুইটি উদ্ধার করে ও খুলে ২ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

টেকনাফে সোয়া ২ লাখের বেশি ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৭:৪৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫