ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ একজনসহ ৩ রোহিঙ্গা আটক, পিস্তল-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্টগার্ড।

সোমবার (১৯ মে) বেলা ১২টায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় কোস্টগার্ডের একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।’

মিডিয়া কর্মকর্তা বলেন, ‘পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে স্থানীয় জেলেরা বলছেন, ‘সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একটি নৌকায় আট জন জেলে সাগরে মাছ শিকারে যায়। পরে সকালে শুনেছি ওই নৌকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সকালে তুলাতুলি ঘাটে জেলেদের পরিবারের সদস্যরা এসে নিখোঁজ স্বজনদের খোঁজাখুজি করতে দেখা গেছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ একজনসহ ৩ রোহিঙ্গা আটক, পিস্তল-ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫