ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ
জমি বিরোধ নিয়ে হত্যার অভিযোগ বোনের

টেকনাফে ‘গলায় ফাঁস লাগানো’ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারী) সকালে টেকনাফে উপজেলার বাহারছড়া ইউনিয়ের ১নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহ জানান, নিহত যুবকের নাম নুরুল ইসলাম রাশেদ (১৮), সে ওই এলাকার মৃত রশিদ আহমদের তৃতীয় স্ত্রীর সন্তান।

পরিদর্শক শোভন কুমার শাহ জানান, স্থানীয় রশিদ আহমদের বসতভিটার একটি পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহটি পাওয়া যায়।

নিহত যুবক নুরুল ইসলামের বড় বোন রুজিনা আক্তার দাবী করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাই এবং চাচা মিলে নুরুল ইসলামকে হত্যা করেছেন বলে অভিযোগ রুজিনা আক্তারের।

রুজিনা বলেন, “এ বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে শালিস চলছে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের কাছে। এখনো সেই বিচার শেষ হয়নি। এর মধ্যে সৎ ভাই আজিজুল ইসলাম প্রকাশ পুতিয়া প্রায় সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলো।”

মরদেহ উদ্ধারের বিষয়ে বলতে গিয়ে রুজিনা জানান, পা মাটির সাথে লাগানো, জিহবা একেবারে স্বাভাবিক অবস্থায় মুখের ভেতর। তাই এটি আত্মহত্যা হতেই পারেনা।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ পরিদর্শক শোভন কুমার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

জমি বিরোধ নিয়ে হত্যার অভিযোগ বোনের

টেকনাফে ‘গলায় ফাঁস লাগানো’ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫