ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র মায়ের দুধেই শিশুর সুরক্ষা, আজ থেকে শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ১৯ লাখ  মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩ সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives

টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় এক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে টমটম ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. আলম (৪০) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া আবদুল জলিলের ছেলে।

রবিবার (৭ জুন) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

মো. আলম জানান, তিনি টেকনাফ ঝর্ণাচত্বর থেকে ভাড়া নিয়ে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় যাত্রী পৌঁছে দিয়ে ফেরার পথে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করা হয় এবং তার টমটমটি ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও টমটমটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আহত অবস্থায় তিনি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, টমটম ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি

টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬