ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

টেকনাফের পাহাড়ে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ (২০) নামের এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরের পশ্চিম পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন জানান, মোহাম্মদ শরিফ (২০) আশ্রয় শিবিরের মুচনী ক্যাম্পের বি ব্লকের আবদুল কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। সে রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য।

ওসি বলেন, পাহাড়ের একটি ঝোপের পাশে মরদেহটি মাটি চাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

প্রাথমিক অবস্থায় সপ্তাহ আগে শরীফকে হত্যা করে মাটি চাপায় দিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রোহিঙ্গাদের ডাকাত চক্রের বিরোধের জের ধরে অপর পক্ষ বা নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলেও ধারণা পুলিশের।

হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী জানান, শরীফের অত্যাচারে স্থানীয়দের পাশাপাশি স্বয়ং রোহিঙ্গারাও অসহায় ছিল। তার মরদেহ পাওয়া খবরে স্বস্তিত প্রকাশ করে রোহিঙ্গারা মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

টেকনাফের পাহাড়ে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫