ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি থাইংখালীতে জমিদখলের চেষ্টা, ১৪৪ ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ আদালতের

জোয়ারিয়ানালার মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০ মে ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। ত

১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জনের পর তৎকালীন সময়ে বহু সরকারি বেসরকারি চাকুরির সুযোগ থাকার পরও শুধুমাত্র এলাকায় শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

প্রথম দিকে কিছুদিন এলাকার বাইরে শিক্ষকতা করলেও ১৯৬৭ সালে তৎকালীন আর এক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিশিষ্ট ঠিকাদার  মরহুম অছিউর রহমান কনট্রাকটরের আর্থিক সহায়তায় ” জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়  “প্রতিষ্ঠা করেন।
নিজে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ১৯৯৩ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।
অবসর নিয়েও থেমে থাকেননি ১৯৯৫ সালে ব্যক্তিগতভাবে নিজে জমি দান করে এবং নিজ ভাইদের নিকট হতে ও নিজ ছাত্র শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব সামশুল হক এর নিকট থেকে  জমি সংগ্রহ করে জোয়ারিয়ানালায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে এলাকাবাসীর সহযোগীতায় ” জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় ” প্রতিষ্ঠা করেন।
নিজে অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয়ে রুপ দেন।
তার হাতে গড়া প্রতিষ্ঠান দুটি এখনো জোয়ারিয়ানালায় দ্বীপশিখা হয়ে শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে স্বমহিমায়।

বিদ্যালয় দুটির প্রাক্তন অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় স্ব-স্ব ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে জোয়ারিয়ানালার সুনাম বৃদ্ধি করে চলেছেন।

বিদ্যালয় দুটির প্রতিষ্ঠার শুরুতে ও দুঃসময়ে ফেরিওয়ালার মত বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করে শিক্ষার্থী ভর্তি করান, বাড়ী বাড়ী গিয়ে ধান, চাল ও চাঁদা সংগ্রহ করে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা যোগানসহ বিদ্যালয় দুটিকে টিকিয়ে রাখার জন্য আমৃত্যু নিজের মেধা, শ্রম ও সামর্থ্য দিয়ে চেষ্টা করে গেছেন। নিজে ছাত্র অবস্থায় মায়ের তরফ হতে পাওয়া জমি দান করে ” ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় “প্রতিষ্ঠায় সহযোগিতা করে আমৃত্যু বিদ্যালয় পরিচালনায় সম্পৃক্ত ছিলেন। সেই সাথে তিনি অবিভক্ত জোয়ারিয়ানালার  পঞ্চায়েত চেয়ারম্যান ও রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবেও  দায়িত্ব পালনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

নির্লোভ, নিরহংকার শিক্ষানুরাগী এ মানুষটি ২০০৮ সালের ২০ মে মৃত্যুবরন করেন। তিনি চলে গেলেও তাঁর মহৎ কর্মকান্ডগুলো এখনও নিরন্তর অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায়।
তাঁর ছাত্র-ছাত্রীরা আজ দেশ-বিদেশে আলো ছড়াচ্ছেন। তাঁর সন্তানদের মধ্যে মোমিনুর রশিদ আমিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ৩বারের সাবেক সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ আমিন সাবেক সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্মকর্তা, কন্যা হাসিনা জামান খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস

জোয়ারিয়ানালার মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ১০:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬