ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটিকে সামনে রেখে ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

“সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে র‌্যাব নিরাপত্তা জোরদার করেছে।”

>> নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা সজিয়েছে প্রত্যেক ব্যাটালিয়ন।

>> গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

>> মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, পদযাত্রা এবং জুলাই স্মৃতিস্তম্বের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

>> র‌্যাব নিজেদের মতো দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে গমনাগমনের পথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।

>> সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।

>> সব জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠাস্থল ও জুলাই স্মৃতিস্তম্বের নিরাপত্তায় দিবসের এক সপ্তাহ আগে থেকে ইউনিফর্ম পরিহিত র‌্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি চলছে।

>> সোশাল মিডিয়ায় গুজব বা অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

জুলাই গণঅভ্যুত্থান দিবসে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি

আপডেট সময় : ১২:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬