ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

জনসংখ্যার বিচারে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, শীর্ষে জাকার্তা: জাতিসংঘ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। ছবি: ব্রিটানিকা

তিন কোটি ৬৬ লাখ বাসিন্দার ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর।৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে এ তালিকায় সবার উপরে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য।

এর আগে ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ সমীক্ষায় জাপানের রাজধানী টোকিও হয়েছিল বিশ্বের বৃহত্তম শহর। এবার টোকিওকে পেছনে ঠেলে দিয়েছে এশিয়ার ঘনবসতিপূর্ণ দুই রাজধানী শহর। জাপানের রাজধানী এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শহর।

ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলের উপকূলীয় নিম্নভূমিতে অবস্থিত জাকার্তা এর আগে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল।

শীর্ষ দুই শহরের তুলনায় টোকিওর জনসংখ্যা অনেকটা স্থিতিশীল আছে। শহরটির বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

এক লাফে টোকিওকে তৃতীয় স্থানে ঠেলে দেওয়া ঢাকা আগের তালিকায় নবম স্থানে ছিল। বর্তমান অনুমান অনুযায়ী, ঢাকা ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে।

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বিশ্বে মেগাসিটির সংখ্যা বাড়ার তথ্যও উঠে এসেছে। এক কোটির বেশি বাসিন্দার এ ধরনের শহরের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৩৩টিতে দাঁড়িয়েছে। ১৯৭৫ সালে বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা ছিল ৮টি, এখন সেটি চারগুণের বেশি।

বিশ্বের এই ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় আর শীর্ষ ১০টির মধ্যে ৯টি এই মহাদেশে। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর শীর্ষে দশে থাকা অন্য এশীয় শহরগুলো হল: ভারতের নয়া দিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপিন্সের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ) ।

শীর্ষ দশে এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো। আফ্রিকা মহাদেশের এই শহরটির জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

ব্রাজিলের সাউ পাওলো শহর ১ কোটি ৮৯ লাখ বাসিন্দা নিয়ে দুই আমেরিকা মহাদেশের মধ্যে বৃহত্তম শহর হিসেবে অবস্থান করছে। আর নাইজেরিয়ার দ্রুত বর্ধিঞ্চু শহর লাগোস সাহারা মরুভূমির দক্ষিণাংশের বাকি আফ্রিকার সবচেয়ে বড় শহর।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জনসংখ্যার বিচারে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, শীর্ষে জাকার্তা: জাতিসংঘ

আপডেট সময় : ০২:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫