ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

ছাত্রদলের প্রতিরোধ – উখিয়ায় আওয়ামীলীগের ‘কার্যক্রম’ পন্ডের দাবী

রাজনৈতিক কার্যক্রম চালানোর উদ্দেশ্যে উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের বাড়িতে শামিয়ানা (প্যান্ডেল) তৈরি করে নেওয়া হচ্ছিলো প্রস্তুতি।

এমন সংবাদের প্রেক্ষিতে উপজেলার রাজাপালং এলাকার মহাসড়ক লাগোয়া ঐ বাড়িতে প্রতিরোধ তৈরি করে সেই কার্যক্রম পন্ড করার দাবী করেছে ছাত্রদল, ভেঙ্গে ফেলা হয়েছে তৈরি করা শামিয়ানা।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হলে পালিয়ে যায় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় জড়িতরা।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসলেও উখিয়ায় ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা চালাচ্ছে।

জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে রিদুয়ান বলেন, ‘ আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগের ডেভিল দমনে আরো কঠোর হতে হবে, আমরা ছাত্রদলও মাঠে আছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

ছাত্রদলের প্রতিরোধ – উখিয়ায় আওয়ামীলীগের ‘কার্যক্রম’ পন্ডের দাবী

আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫