ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

চুসাপের উদ্যোগে চবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৪-২৫ সেশনের ভর্তিচ্ছু পেকুয়ার শিক্ষার্থীদের সুবিধার্থে নগরীর অলি খাঁ মসজিদের মোড় থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ)। ফ্রি বাস সার্ভিসের আর্থিক সহযোগিতায় ছিলেন পেকুয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরান জাদিদ মুকুট।

শনিবার (১-মার্চ) থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় এবার পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতি ইউনিটে প্রায় শতাধিক শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন করেছে বলে জানা গেছে।

শনিবার( ৮-মার্চ) দ্বিতীয় দিনের মত ভর্তি পরীক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দেয়া হয়। প্রথমদিন এ উদ্যোগের উদ্বোধন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।তিনি বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানান তিনি।এই সময় উপস্থিত ছিলেন, চুসাপের সভাপতি আল নাহিয়ান ইসাত এবং সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন আরাফাত সহ এসোসিয়েশনের সদস্যরা।

সভাপতি ইসাত বলেন,”সবার সহযোগিতায় আশা করি আমরা এবারের ফ্রি বাস সার্ভিসের আয়োজন ভালোভাবে শেষ করতে পারব। সার্বিক সহযোগিতার জন্য কামরান জাদিদ মুকুট সহ অন্যান্য শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

চুসাপের উদ্যোগে চবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

আপডেট সময় : ০২:২১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫