ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু!

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ১০:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 387

রামুর খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় সিএনজিতে থাকা দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী আহত আছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ের মির্জা আলী দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লিংকরোডমুখী বেপরোয়া ডাম্পার ও উখিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি গাড়িটি খাদে পড়ে যায়। এরপর ডাম্পারটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে স্থানীয় একটি বাড়ির আঙ্গিনায় ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলে সিএনজিতে থাকা দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন, খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকার মাওলানা ফরিদ আহমদ’র মেয়ে বুশরা বিনতে ফরিদ (৭) ও পালংখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া প্রঃ মনি (১৫)।

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু!

আপডেট সময় : ১০:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬