ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী

চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল

চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার জন্য Fully Funded Scholarship with Stipend পেয়েছেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল। জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জন তিনি তাঁর মরহুম বাবা, সাংবাদিক সৈয়দ হোসাইনের স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন।

চীনের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তরিকুল ইসলাম বকুল। এই অর্জনের পেছনে তাঁর পরিবারের পাশাপাশি মরহুম বাবার স্বপ্ন, আদর্শ ও অনুপ্রেরণাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

বাবা আজ পাশে নেই। তবে বাবার রেখে যাওয়া আদর্শ ও স্বপ্নকে ধারণ করেই জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যেতে চান বকুল। তাঁর বিশ্বাস, বাবার স্বপ্ন পূরণের পথেই এই অর্জন তাঁকে আরও বড় দায়িত্ব ও লক্ষ্যের দিকে এগিয়ে নেবে।

তরিকুল ইসলাম বকুল বলেন, জীবনের এই অর্জন তাঁর জন্য অত্যন্ত আবেগের ও গর্বের। বাবা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। তাই অর্জনটি তিনি বাবার স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন।

উচ্চশিক্ষা শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তরিকুল ইসলাম বকুল। পাশাপাশি তাঁর এই নতুন পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেনব তিনি।

তরিকুলের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পাশাপাশি গর্বের আবহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, বাবার স্বপ্ন ও আদর্শকে ধারণ করে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল

আপডেট সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬