ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে রামুতে বিএনপির মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার সকাল ১১টার দিকে বাইপাস চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পর্যটননির্ভর কক্সবাজারের অর্থনীতির সঙ্গেও এ সড়ক সরাসরি যুক্ত। কিন্তু সড়কটির পরিধি ছোট হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং যানজট লেগেই থাকে। তাই জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগের স্বার্থে মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী ভুলু, ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুৎসু প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব গণ্ডার দিবস আজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে রামুতে বিএনপির মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫