ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’

চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদক সেবনকারীকে হাতে নাতে আটক কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে আটটার দিকে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা
সেবনরত অবস্থায় ১০ ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, অভিযানে আটককৃত ব্যক্তিদের মধ্যে মো: সেলিম (৪৫) নামের একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মুলত তার হেফাজতে বেশকিছু ইয়াবা পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযানস্থল থেকে আটক মাদক সেবনকারী মো: রুবেল(২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০), মো: বাবুল (২১) সহ ৯ জনকে অপরাধ স্বীকার সাপেক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারা মোতাবেক ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১০ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালত চকরিয়া থানায় হস্তান্তর করেছে।

ট্যাগ :

দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড

আপডেট সময় : ১২:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫