ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

চকরিয়ায় নিখোঁজের ২১ ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো শিক্ষার্থীর মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১)নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাতামুহুরি নদীর দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এলি মণি একই এলাকার মনছুর আলমের মেয়ে।সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার জানায়-বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মনি সহ তারা কয়েকজন নদীতে গোসল করতে যায়।গোসলের এক পর্যায়ে নদীতে ভেসে যেতে থাকে,তখন সাথে থাকা সবাই তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তুু সম্ভব হয়নি।স্বজন ও স্থানীয়রা নদীতে খুঁজাখুঁজি করে। ফায়ার বিগ্রেডের কর্মীরাও বৃহস্পতিবার একদফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার ফের ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করলে দুপুর ১২টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন.শিশুটি নিখোঁজের পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের টিম উদ্ধারে অনেক চেষ্টা চালায়।পরে ২১ ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

চকরিয়ায় নিখোঁজের ২১ ঘন্টা পর নদী থেকে উদ্ধার হলো শিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫