ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ স্থলে ভাঙচুর চালানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় এনসিপি নেতাদের।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এই পার্কে বিকেলে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির।

সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের বিভিন্ন সড়ক থেকে লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিষ্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।

এর আগে পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়িতে হামলা চালিয়েছে তারা।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যে গোপালগঞ্জে প্রবেশ করেছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভ থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।

সূত্র: কালের কণ্ঠে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর

আপডেট সময় : ০২:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫